টানা বৃষ্টিতে ডুবল রাজধানী
টানা কয়েক দিনের ভারী বর্ষণে ডুবে গেছে ঢাকার অধিকাংশ সড়ক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,আজ মধ্যরাত থেকে ৬টা পর্্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মতিঝিল, গ্রিন রোড, নিউমার্কেট, এলিফেন্ট রোড়, মিরপুর ও নয়াপল্টনের রাস্তাগুলো কোথাও হাঁটু কোয়াও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানেই সিএনজি ও অটোরিকশার ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা গেছে। রাস্তায় গণপরিবহন কম থাকায় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
