বানভাসি মানুষের হাহাকার: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড় ধস। সরকারি হিসেবে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। প্রায় ১০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি। দুর্গত এলাকায় উদ্ধারকাজে নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, উত্তরঞ্চালেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে।

